শুধু ৭ দিন লেবু পানি পান করুন তারপর দেখুন কি হয়

শুধু ৭ দিন লেবু পানি পান করুন তারপর দেখুন কি হয়

 

লেবু পানি খুবই জনপ্রিয় একটি পানীয়। বলা হয় লেবু পানি ওজন কমায় ও ক্যান্সার প্রতিরোধ করে। যদিও শুধু এক প্রকারের পানীয়ই আপনার সব রোগ প্রতিরোধ করবে না, তথাপি এটা বলা যায় যে লেবুর পানি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারি একটি পানীয়। লেবুর সব উপকারিতা পেতে এটা খাওয়া উচিৎ গরম পানি দিয়ে। লেবুর খোসায় আছে স্বাস্থ্যোপকারি পলিফেনল (polyphenols) নামক এক ধরনের জারণরোধক বা এন্টি অক্সিডেন্ট (Antioxidant)। এই পলিফেনল ওজন কমাতে সহায়তা করে। ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে লেবুর স্লাইস যোগ করলে বেশী মাত্রায় পলিফেনল পাওয়া যায়। লেবু পানি পান করার উপকারিতা অনেক, বিশেষ করে ১ নং ও ২ নং এর কারণে এটা অনেক অনেক বেশী উপকারি।  

 

১। ভিটামিন সি    

লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি হচ্ছে এক ধরনের জারণরোধক বা এন্টি অক্সিডেন্ট (Antioxidant) যা শরীরের ক্ষতিকারি ফ্রী র্যাডিকেল ধ্বংস করে। তাই প্রতিদিন লেবু জল পান করলে তা আপনার স্ট্রোক, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাবে। এছাড়া মনে রাখতে হবে যে আমাদের শরীর যেহেতু ভাইটামিন সি উৎপাদন করে না, তাই আমাদেরকে এটা খাদ্য থেকেই নিতে হবে। লেবুর পানি আপনাকে দিবে ৬০ মিলিগ্রাম ভাইটামিন সি যা আপনার জন্য পর্যাপ্ত।  

২। লেবু পানি পান করলে খুব সহজেই কমবে ওজন    

যদিও লেবু পানি ওজন কমানোর ঔষধ নয়, কিন্তু যারা নিয়মিত লেবু পানি পান করেন তাঁদের মতে এটা পান করলে ওজন কমানো সহজ হয়। এছাড়া গবেষণায় দেখা গেছে লেবুতে থাকা পলিফেনল ওজন কমাতে সহায়তা করে। ইঁদুরের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে ইঁদুরকে চর্বিযুক্ত খাদ্য খাওয়ানোর পরও লেবুর পানির কারণে তাদের ওজন বাড়েনি।  

৩। আপনার ত্বককে রাখুন তারুণ্যদীপ্ত   

যখন আপনি প্রতিদিন লেবু পানি পান করবেন তখন আপনি আপনার ত্বকে যোগ করছেন প্রয়োজনীয় জলয়োজন (hydration)। জলয়োজিত ত্বক হয় মসৃণ এবং দূর করে বলিরেখা। আপনার শরীর যখন পর্যাপ্ত জলয়োজিত তখন তা সহজেই ঘামের মাধ্যমে বিষাক্ত পদার্থ নির্গমণ করতে পারে। লেবুর ভাইটামিন সি কলাজেন (collagen) এবং ইলাস্টিন (elastin) উৎপাদনে সহায়তা করে। এই দু’টি উপাদান আপনার ত্বক শক্ত কিন্তু নমনীয় রাখে।   

৪। লেবু পানি শ্বাস প্রশ্বাস পরিষ্কার রাখে    

লেবুর পানি মুখের দুর্গন্ধ দূর করে এবং আপনার নিঃশ্বাসকে রাখে তাজা। পেয়াজ, রসুন বা মাছ জাতীয় খাবারের পর এক কাপ লেবু পানি পান করলে মুখ থেকে দূর হবে এসব খাদ্যের অস্তিত্ব।    

৫। লেবু পানি কিডনির পাথর রোধ করে    

কিডনিতে ক্যালসিয়াম জমা হতে হতে পাথরে পরিণত হয়। তাই লেবুর পানির সাইট্রিক এসিড আপনার কিডনির পাথর হওয়ার সম্ভাবণা কমাতে পারে। শুধু আধা কাপ লেবুর পানিতে যতটুকু সাইট্রিক এসিড আছে তা কিডনির পাথরের জন্য যে ঔষধ দেয়া হয় তাতে থাকা সাইট্রিক এসিডের সমপরিমাণ। সবসময় জলযোজিত থাকাও কিডনির স্বাস্থ্যের জন্য ভাল, তাই প্রতিদিন লেবু পানি পান আপনাকে কিডনির পাথরের ঝুঁকি থেকে দূরে রাখতে পারে।  

৬। ব্লাডার ইনফেকশান রোধ করে  

ব্লাডের ইনফেকশান খুবই যন্ত্রণাদায়ক একটি অসুখ। আরেকটা খারাপ দিক হচ্ছে যে এই সমস্যাটা খুব সহজেই হতে পারে। লেবু পানি পান করলে তা আপনার পি এইচ (pH) ক্ষারীয় পদার্থে রূপান্তরিত হয়। সবসময় লেবু পানি পান করলে এই ক্ষারীয় পদার্থ আপনার মূত্রনালী পরিষ্কার রাখবে ও যে কোন ধরনের সংক্রমণ থেকে দূরে রাখবে।  

৭। লেবু পানি মেজাজ ভাল রাখে   

লেবুর সুগন্ধ যেমন দুর্গন্ধ দূর করে তেমনি এটা আপনার মানসিক অশান্তি দূর ক’রে আপনাকে রাখবে শান্ত। এজন্যেই এরোমা থেরাপিতে সবসময় লেবুর তেল ব্যবহার করা হয়। আপনি যখন লেবু জল পান করেন তখন আপনি হন চাপ মুক্ত এবং একই সাথে পান লেবুতে থাকা পটাশিয়ামের উপকারিতা। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, এবং উচ্চ রক্তচাপ মানসিক চাপের অন্যতম কারণ। অনেকে মানসিক চাপ থেকে মুক্তি পেতে মদ্য পান করে থাকেন কিন্তু মদ্য পান যেমন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি এটা চাপ মুক্তি দেয় না বরং চাপ মুক্তির জন্য আপনার লেবুর পানি খুবই কার্যকর।

Next Post
No Comment
Add Comment
comment url