কিওয়ার্ড কত প্রকার..?

কিওয়ার্ড কত প্রকার..?
কিওয়ার্ড কত প্রকার..?


বর্তমানে সার্চ ইঞ্জিন গুলো প্রচুর কন্টেন্ট ইনডেক্স করেছে। তাই প্রায় সব ধরনের কিওয়ার্ডে প্রচুর কম্পিটিশন বৃদ্ধি পেয়েছে। মুলত এ কারণেই কিওয়ার্ড রিসার্চ অনেক গুরুত্বপুর্ন।


বর্তমানে হাই ভলিউম এবং লো কম্পিটিশনের কিওয়ার্ড খুজে পাওয়া অনেক কষ্টকর হয়ে গিয়েছে। এর জন্য প্রচুর কিওয়ার্ড রিসার্চ করতে হয়।


কিওয়ার্ড বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিওয়ার্ড মুলত তিন ধরনের:


১) হেড টার্ম কিওয়ার্ড

২) লং টার্ম কিওয়ার্ড

৩) LSI কিওয়ার্ড


 


হেড টার্ম কিওয়ার্ড


সাধারণত একটি বা দুটি শব্দের কিওয়ার্ড গুলোকে হেড টার্ম কিওয়ার্ড বলে। হেড টার্ম কিওয়ার্ড একাধিক শব্দেরও হতে পারে।


যেমন: “ক্রিকেট গেম” একটি হেড টার্ম কিওয়ার্ড। তাছাড়া প্রতিটা একক শব্দের কিওয়ার্ড গুলো এই কিওয়ার্ডের অন্তর্ভুক্ত।


 


লং টার্ম কিওয়ার্ড


দুই বা ততোধিক শব্দ দ্বারা গঠিত এবং বিস্তারিত বর্ননাকারী কিওয়ার্ড গুলো হলো লং টার্ম কিওয়ার্ড। যেমন “কিভাবে ক্রিকেট খেলতে হয়” এটি একটি লং টার্ম কিওয়ার্ড। এই কিওয়ার্ডে সাধারণত কম্পিটিশন কম থাকে।


 


LSI (Latent Semantic Indexing) কিওয়ার্ড


প্রধান কিওয়ার্ডের সাথে গভীর সম্পর্কযুক্ত বা প্রধান কিওয়ার্ডের সাথে সমার্থক এমন কিওয়ার্ড গুলোকে LSI কিওয়ার্ড বলে।


যেমন ব্যাট, বল, হেলমেট ইত্যাদি “ক্রিকেট” কিওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত। এসইও এর ক্ষেত্রে এটি ভালো ভুমিকা পালন করে।


আবার অন্য দিকে থেকে কিওয়ার্ড দুই ধরনের যথা:

এভারগ্রীন এবং ট্রেন্ডিং কিওয়ার্ড।


 


এভারগ্রীন কিওয়ার্ড


যেসব কিওয়ার্ডের চাহিদা সারাজীবন থাকবে সেসব কিওয়ার্ড গুলোকে এভারগ্রীন কিওয়ার্ড বলে। যেমন ” শরীর সুস্থ রাখার উপায় ” এই কিওয়ার্ডটির চাহিদা এবং সার্চ ভলিউম সবসময়ই প্রায় একই থাকবে।


 


ট্রেন্ডিং কিওয়ার্ড


একটি নির্দিষ্ট সময়ের জন্য যেসব কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি থাকে সেই কিওয়ার্ড গুলোকে ট্রেন্ডিং কিওয়ার্ড বলে। যেমন “রোহিঙ্গা” কিওয়ার্ড নিয়ে একসময় প্রচুর সার্চ হতো।


কিন্তু বর্তমানে সার্চ হয়না বললেই চলে। নিউজ সাইট গুলোর ক্ষেত্রে ট্রেন্ডিং কিওয়ার্ড অনেক গুরুত্বপুর্ন।

Previous Post
No Comment
Add Comment
comment url